প্রযুক্তিগত সমস্যার করনে দেবের তিনটি সভা বাতিল
দি নিউজ লায়ন; আজ বর্ধমানের পূর্বস্থলী উত্তর, বর্ধমান উত্তর ও গলসিতে সভা করার কথা ছিল দেব-এর। কিন্তু হঠাৎই খবর এল তাঁঁর হেলিকপ্টার খারাপ হয়ে গেছে। প্রযুক্তিগত সমস্যার করনে উড়ছে না হেলিকপ্টার। তাই সময় মতো বেহালা ফ্লাইং ক্লাবের কাছে পৌঁছেও বাধ সাধল সওয়ারি।
জনসভায় বের হতেই পারলেন না দেব। তাই মন খারাপ দেবের। পাইলটকে সঙ্গে নিয়ে ভিডিও বার্তা পাঠালেন ফ্যানদের। এগারোটার সময় জনসভা হওয়ার কথা ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও সমস্যার সমাধান হল না। বারবার ক্ষমা চাইলেন দেব।
মাথায় এই রোদ নিয়ে যারা শুধুমাত্র একবার তারকাকে সামনে থেকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন, বা যাঁরা আসার প্ল্যান করেছিলেন তাঁদের কাছ থেকে ক্ষমা চেয়ে এও জানালেন খুব শিগগির দেখা করতে আসবেন সকলের সঙ্গে।

Post a Comment